শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

জয়পুরহাটে ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৩ এএম

শেয়ার করুন:

জয়পুরহাটে ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
জয়পুরহাটে ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

জয়পুরহাটের ক্ষেতলালে ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ক্ষেতলাল উপজেলার বড় তাঁরা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

আটকরা হলেন— রাজশাহীর চারঘাট উপজেলার টাংগন গ্রামের আজিজুল হক সালামের ছেলে জসিম উদ্দিন (৩৬) ও রাজশাহী মহানগরের কাটাখালির সাজি পাড়া গ্রামের জিবরাইল ছেলে আব্দুল মতিন (৩৪)।

ওসি আসাদুজ্জামান জানান, জসিম উদ্দিন ও আব্দুল মতিন দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিলেন। মোটরসাইকেলে করে গাঁজা বহন করছে— এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্ষেতলাল উপজেলার পাঠান পাড়া এলাকায়  চেকপোস্ট বসানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয়রা বড় তাঁরা ইউনিয়ন পরিষদের সামনে থেকে  মোটরসাইকেলটিকে সন্দেহভাজন ভাবে আটক করলে তাদের কাছ থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গাঁজা বহনকারি দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর