শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

পরিচ্ছন্ন রাজশাহী গড়তে নেতাকর্মীদের প্রতি ভূমিমন্ত্রীর আহ্বান

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৩ পিএম

শেয়ার করুন:

পরিচ্ছন্ন রাজশাহী গড়তে নেতাকর্মীদের প্রতি ভূমিমন্ত্রীর আহ্বান
ভূমিমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

পরিচ্ছন্ন রাজশাহী গড়তে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ আহ্বান জানান তিনি।


বিজ্ঞাপন


তিনি লেখেন, মহান রাব্বুল আলামিনের অশেষ রহমত এবং আপনাদের অব্যাহত সমর্থনে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে আমাকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করা হয়েছে। এটি সমগ্র রাজশাহীবাসীর সম্মিলিত প্রচেষ্টার ফসল। রাজশাহী 'গ্রিন অ্যান্ড ক্লিন সিটি' হিসেবে দেশব্যাপী সুপরিচিত। এই সুন্দর নগরীতে অযাচিত পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড নগরীর সৌন্দর্য নষ্ট করে এবং পরিচ্ছন্নতা ব্যাহত করে।

আরও পড়ুন

জিয়াউর রহমানের দেখানো পথেই খাল খনন শুরু হলো: তথ্যমন্ত্রী স্বপন

আশা প্রকাশ করে মিনু লেখেন, আমি আশা রাখি যে, সচেতন নাগরিক হিসেবে— আমাকে শুভেচ্ছা বা অভিনন্দন জানিয়ে টানানো পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড দ্রুত অপসারণ করার জন্য। একই সঙ্গে রাজশাহী সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও বিনীত আহ্বান জানাচ্ছি, নগরীর সৌন্দর্য বিনষ্ট করে এমন সকল পোস্টার ও ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড দ্রুত অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।

সবশেষ ভূমিমন্ত্রী তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, রাজশাহী মহানগরী আমাদের সবার। এ নগরীকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখা আমাদের সবার নৈতিক দায়িত্ব।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর