দিনাজপুর-১ (বীরগঞ্জ ও কাহারোল) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম বলেছেন, বীরগঞ্জ ও কাহারোল উপজেলায় অন্যায়ের বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স এবং কোনো সন্ত্রাসের স্থান থাকবে না।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
মনজুরুল ইসলাম বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে তাঁর অবস্থান আপোশহীন। কেউ যদি অন্যায়ভাবে চাঁদাবাজি করে, জমি দখল করে কিংবা মীমাংসার নামে কোনো পক্ষের কাছ থেকে টাকা নেই। সে যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোথাও কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন।
তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও রাস্তা-ঘাটসহ সার্বিক উন্নয়নই প্রধান লক্ষ্য। নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
প্রতিনিধি/এজে

