রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

আমরা জান দিব, তবু জুলাই দিব না: এমপি কাসেম আরমান

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৬ পিএম

শেয়ার করুন:

আমরা জান দিব, তবু জুলাই দিব না: এমপি কাসেম আরমান

ঢাকা–১৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান বলেছেন, অধিকার আদায়ে আমরা আপোশহীন থাকবো। অধিকার আদায়ের জন্য প্রয়োজন হলে জীবন দিতেও প্রস্তুত আছি। আমরা জান দিব, তবু জুলাই দিব না।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নিজ জেলা মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পিতা মীর কাসেম আলী এর কবর জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


ব্যারিস্টার আরমান বলেন, সাংবিধানিক অধিকার আদায়ে আমরা আপোশহীন থাকবো। অধিকার আদায়ের জন্য প্রয়োজন হলে জীবন দিতেও প্রস্তুত আছি। আমরা জান দিব, তবু জুলাই দিব না।

তিনি বলেন, শহীদ হাদি ভাইয়ের বিচার এ মাটিতেই হতে হবে। আবু সাঈদের বিচারও এই মাটিতেই হতে হবে। আমরা শহীদের বংশধর। অধিকার আদায়ের জন্য আমরা লড়ে যাব। আমরা লক্ষ্যে পৌঁছাবো, হয়ত মরে যাবো, তবুও পিছু হটবো না।

পিতার স্মৃতিচারণ করে তিনি বলেন, আমার পিতা শহীদ মীর কাসেম আলীকে শহীদ করার কয়েকদিন আগে আমাকে ফ্যাসিস্ট সরকার গুম করে নিয়ে যায়। আল্লাহর অশেষ কৃপায় মানুষের অধিকার আদায়ের জন্য আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমি যেন এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি— সবার কাছে সে দোয়া চাই।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, হরিরামপুর উপজেলা আমির হাফেজ লোকমান হোসেন এবং উপজেলা সেক্রেটারি মো. ফারুক হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


কবর জিয়ারত শেষে নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ও করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর