বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

সকালে আ.লীগ অফিসে পতাকা উত্তোলন, বিকেলে পাবলিক টয়লেটে রূপান্তর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৪ পিএম

শেয়ার করুন:

সকালে আ.লীগ অফিসে পতাকা উত্তোলন, বিকেলে পাবলিক টয়লেটে রূপান্তর
সকালে আ.লীগ অফিসে পতাকা উত্তোলন, বিকেলে পাবলিক টয়লেটে রূপান্তর। ছবি: সংগৃহীত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকালে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের অফিসে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজনার জেরে বিকেলে ওই কার্যালয়কে পাবলিক টয়লেটে রূপান্তর করেন বিক্ষুব্ধ ছাত্রজনতা। ঘটনাটি ঘটেছে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের একটি কার্যালয়ের সামনে স্থানীয় কয়েকজন নেতাকর্মী জাতীয় পতাকা উত্তোলন করেন।

এ সময় ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও দলীয় স্লোগান দিতে দেখা যায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এ ঘটনাকে ঘিরে এলাকায় দিনভর উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ওই কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। একপর্যায়ে তারা অফিসটিকে পাবলিক টয়লেট হিসেবে ব্যবহারযোগ্য করে তোলে এবং সেখানে ‘পাবলিক টয়লেট’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেয়।

স্থানীয়রা জানান, সকাল থেকে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি চলছিল। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কাউকে পাওয়া যায়নি। এলাকায় অতিরিক্ত সতর্কতা বজায় রাখা হয়েছে।

এম/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর