বাগেরহাটের মোরেলগঞ্জে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে সম্পূর্ণ বাড়ি ভস্মীভূত হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে চিংড়াখালী ইউনিয়নের ২৯৬ নম্বর সিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুলিয়া বেগমের তালাবদ্ধ বসতবাড়িতে আগুন লাগে। আগুনে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তবে, ওই রাতে স্কুল শিক্ষিকা ও তার পরিবারের লোকজন কেউ বাড়িতে ছিলেন না।
বিজ্ঞাপন
স্কুল শিক্ষিকা রুলিয়া আক্তার জানান, দুর্বৃত্তরা পূর্ব শত্রুতার জের ধরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আমার বাড়ি। এতে ওই গৃহে থাকা বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। স্থানীয়রা আগুন নিভাতে ব্যর্থ হয়ে কচুয়া ফায়ার সার্ভিসের টিমকে খবর দেয় তারা ঘটনাস্থলে আসার পূর্বেই ঘরটি সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে শুক্রবার বিকেলে ওই বসতবাড়ি পরিদর্শন করেছেন বাগেরহাট-৪ আসনের ধানের শীষের প্রার্থী বাবু সোমসাথ দে। তিনি বলেন, যারাই এই অগ্নিকাণ্ডের সাথে জড়িত তদন্ত পূর্বক তাদেরকে বেল করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এ সময় জেলা বিএনপি নেতা আব্দুল মজিদ জব্বার, বিএনপি নেতা রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, চিংড়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার আব্দুস ছোবাহান, সাধারণ সম্পাদক মামুন খান, বিএনপি নেতা রফিক মোল্লা সহ স্থানীয় নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।
এ সম্পর্কে থানা ওসি মাহমুদুর রহমান বলেন, স্কুল শিক্ষিকার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ওই রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এমএইচআর

