নাটোরের লালপুরে অভিমানে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন অর্পিতা রানী সিঁথি (১৮) নামে এক গৃহবধূ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জৌদতবকী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিঁথি লালপুর উপজেলার একই গ্রামের জগাই কর্মকারের স্ত্রী।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে লালপুর উপজেলার জৌদতবকী গ্রামের জগাই কর্মকারের সঙ্গে সিঁথির বিয়ে হয়। জগাই পেশায় চা দোকানি। পারিবারিক কলহের জেরে শুক্রবার দুপুরে সিঁথি নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে পরিবারের লোকজন গুরুতর দগ্ধ অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান ঢাকা মেইলকে নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/এজে

