সিরাজগঞ্জের কাজীপুরে ঘোড়া জবাই করে ঢাকায় পাঠানোর সময় দুই ব্যক্তিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালত তাদের দণ্ড দেন।
বিজ্ঞাপন
দণ্ডপ্রাপ্তরা হলেন- নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ডাংগাপাড়া গ্রামের আব্দুল্লাহর ছেলে মো. কাওছার আলী পলাশ (৩৫) ও একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে শরিফুল ইসলাম (৪৫)।


বিজ্ঞাপন
কাজিপুর উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে জানানো হয়, গোপন সংবাদে জানা যায়, যমুনার চরে ৮টি ঘোড়া জবাই করে বিক্রির জন্য ঢাকার গাজীপুরে নেওয়া হচ্ছে। এমন সংবাদে অভিযান চালিয়ে ১১টি বস্তায় রাখা এসব মাংস জব্দ করা হয়। এতে মোট ৪০০ কেজি মাংস জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১–এর ৪(২) ধারা ভঙ্গের দায়ে তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেন।
অভিযানে উপজেলা প্রশাসন ও থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস

