বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

১৫ দিনের মধ্যে নদী, খাল ও জলাশয় দখলমুক্ত করে খাল খনন শুরু হবে: আজাদ

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২২ এএম

শেয়ার করুন:

১৫ দিনের মধ্যে নদী, খাল ও জলাশয় দখলমুক্ত করে খাল খনন শুরু হবে: আজাদ
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বাংলাদেশের যে সব নদী খনন দরকার এবং যে সব জলাশয় দখল রয়েছে সেগুলো দ্রুত দখলমুক্ত করা হবে। একইসঙ্গে সাধারণ মানুষ ও প্রশাসনসহ কিছু মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সার্কিট হাউজে পঞ্চগড় জেলে প্রশাসনের আয়োজনে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পবিত্র রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করণ বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

স্বাধীনতার পর প্রথমবার পঞ্চগড়-২ আসন থেকে বিএনপির প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সাল থেকে ৮১ সাল পর্যন্ত প্রায় ২ হাজারের বেশি মাইলের যে খাল খনন করেছিলেন, সেই খাল খনন কর্মসূচিকে আবারও আগামী ১৫ দিনের মধ্যে সামনে আনা হবে। একইসঙ্গে আবহাওয়া ও পরিবেশের বিষয়টি বিবেচনায় রেখে বৃক্ষরোপণ কর্মসূচিও করা হবে বলে জানান তিনি।

এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর