শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

প্রতিমন্ত্রী হয়ে প্রথম সরকারি সফরে পিরোজপুর আসছেন সুমন

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৬ পিএম

শেয়ার করুন:

প্রতিমন্ত্রী হয়ে প্রথম সরকারি সফরে পিরোজপুর আসছেন সুমন

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর সুমন সরকারি সফরে নিজ জেলা পিরোজপুরে আসছেন। আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দুই দিনের এই সফরে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

গত ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ কায়সার খসরু স্বাক্ষরিত এক বার্তায় এই সফরের তথ্য জানানো হয়। সফরের অনুলিপি ইতিপূর্বে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ, বিভাগীয় কমিশনার (ঢাকা ও বরিশাল), গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রেরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


সফরসূচি অনুযায়ী, ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৭টায় ঢাকার গুলশান-২ এলাকার বাসভবন থেকে সড়কপথে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা হবেন প্রতিমন্ত্রী। সকাল ১০টা ৩০ মিনিটে তার পিরোজপুর সার্কিট হাউজে পৌঁছানোর কথা রয়েছে। একই দিন দুপুর ১২টা ০১ মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি। এরপর রাত ১২টা ৩০ মিনিটে তিনি পিরোজপুর সার্কিট হাউজে অবস্থান ও রাত্রিযাপন করবেন।

২১ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ‘আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে’ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রতিমন্ত্রী। পরবর্তীতে দুপুর ১২টা ৩০ মিনিটে বরিশাল গণপূর্ত জোন, বরিশাল গণপূর্ত সার্কেল, পিরোজপুর গণপূর্ত বিভাগ ও পিরোজপুর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হবেন।

একই দিন দুপুর ১টা ৩০ মিনিটে তিনি পিরোজপুর সার্কিট হাউজ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং বিকেল ৫টা ৩০ মিনিটে গুলশানের বাসভবনে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। বার্তায় উল্লেখ করা হয়েছে, এটি একটি সরকারি সফর। সফরকালে প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ব্যক্তিগত কর্মকর্তা খান মোহাম্মদ মোশারপ হুসাইন আলতাব এবং গানম্যান মেহেদী হাসান উপস্থিত থাকবেন।

প্রতিনিধি/একেবি


বিজ্ঞাপন


ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর