মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিকল ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় একজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে শ্রীনগর পুরনো ফেরিঘাট আন্ডারপাসের ওপর মাওয়ামুখী এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে বলে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানিয়েছেন।
বিজ্ঞাপন
নিহত ট্রাক চালক ২৩ বছর বয়সী শওকত বেপারী শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কাজিরহাট এলাকার দবির বেপারীর ছেলে।
আহত ২৪ বছর বয়সী ইমরান মণ্ডল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মোড়দহ বাঙ্গালা এলাকার আবদুল আজিজের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
প্রতিনিধি/ এজে

