মাদারীপুরের কালকিনিতে সেনাবাহিনীর অভিযানে জব্দ হওয়া ৪০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কালকিনি উপজেলার দক্ষিণ কৃষ্ণনগর গ্রামের একটি পরিত্যক্ত জমির মধ্যে ককটেলগুলো ধ্বংস করা হয়।
বিজ্ঞাপন

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কালকিনি উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ককটেলগুলো জব্দ করে সেনাবাহিনী। বুধবার বরিশালের সেনাবাহিনীর ক্যাম্পের ক্যাপ্টেন পরশ মাহামুদের নেতৃত্বে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করেন কালকিনি আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও বোম ডিসপোজাল প্রশিক্ষণপ্রাপ্ত হারুন অর রশীদ।
এসময় কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেনসহ অন্যান্য পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। ককটেল বিনষ্ট করার আগে আশপাশের লোকজনকে নিরাপদ দুরুত্বে সরিয়ে নেন সেনা সদস্যরা।
এএইচ

