বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

দশমিনায় আ.লীগ কার্যালয় উদ্বোধনের চার ঘণ্টা পর ভাঙচুর করে তালাবদ্ধ

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০০ এএম

শেয়ার করুন:

দশমিনায় আ.লীগ কার্যালয় উদ্বোধনের চার ঘণ্টা পর ভাঙচুর করে তালাবদ্ধ

প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর পটুয়াখালীর দশমিনা উপজেলা আওয়ামী লীগের স্থায়ী দলীয় কার্যালয় সকালে উদ্বোধনের সাড়ে চার ঘণ্টা পর উপজেলা ছাত্রদল ও যুবদলের একাংশ কর্মীরা পুনরায় ভাঙচুর ও তালা লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে দশমিনা সদর ইউনিয়নের নলখোলা বন্দরে সকাল সাড়ে ৭টার দিকে ১৮ মাস পরে পুনরায় উদ্বোধন করা হলে সেটি ৪ ঘণ্টা পরে ভাঙচুর করে তালা লাগানোর ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দশমিনা সদর ইউনিয়নের নলখোলা বন্দরে দলটির স্থায়ী কার্যালয় উদ্‌বোধনের সময় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হাওলাদার এবং দশমিনা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ প্যাদার নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা কার্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেন। উদ্বোধনের সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

b2b7154a-b92c-4595-8169-5dde0ad7efb9

দীর্ঘদিন পর কার্যালয় চালু হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তবে চার ঘণ্টা পর, বেলা সাড়ে ১১টার দিকে একই কার্যালয় উপজেলা ছাত্রদল ও যুবদলের একাংশের অর্ধশতাধিক নেতাকর্মীর দ্বারা পুনরায় ভাঙচুরের শিকার হয় এবং তালা দিয়ে বন্ধ করা হয়।

আরও পড়ুন

দশমিনায় ১৮ মাস পর আওয়ামী লীগ কার্যালয় পুনরায় চালু

দশমিনা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন প্যাদা বলেন, আমরা ৫ আগস্টের পর থেকে যতটুকু মামলা হামলার শিকার হয়েছি নির্বাচনের সময় থেকে এখন পর্যন্ত পুনরায় শান্তিতে আছি। যারা আজকার এই ঘটনা ঘটিয়েছে, তারা আওয়ামী লীগের দুষ্কৃত ও স্বতন্ত্র প্রতিপক্ষ হাসান মামুনের লোকজনেরা তাদের মাধ্যমে অফিস উদ্বোধন করিয়েছে। এটি জনমনে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশে করা হয়েছে। জেবিপি নুরুল হক নূরের এমপি হওয়ার পরে তার উপরে একটি অপরাজনীতি সৃষ্টি হয় সেজন্য তারা এ ধরনের এ ধরনের কাজ করেছে। তবে পরিস্থিতি বিভ্রান্তিকর হলেও এটি রাজনৈতিকভাবে কোনো স্থায়ী প্রভাব ফেলে না।

40c970f8-8479-4297-b81c-4f43bc5087bc

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বিএনপি নেতা বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর কার্যালয় পুনরায় চালু হয়েছে। কিন্তু চার ঘণ্টার মধ্যে পুনরায় ভাঙচুর হওয়া রাজনৈতিকভাবে উদ্বেগজনক। প্রশাসন কেন এ বিষয়ে পদক্ষেপ নিল না, তা স্পষ্ট নয়। নির্বাচনের পর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় পুনরায় চালুর ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে।

56b64d21-5a0e-4172-9629-a3beef171192

জাতীয় নাগরিক পার্টির উপজেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম বলেন, বিগত সময়ে বিএনপির ক্ষমতা আসার পরে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের পার্টি অফিস পুনরায় খোলা হচ্ছে। তারা কি সত্যিই আওয়ামী লীগকে পুনর্বাসন দিচ্ছে, তা আমার বোধগম্যের মধ্যে পড়ছে না। থানা পুলিশ যদি বিষয়টি প্রতিহত করতে ব্যর্থ হয়, প্রয়োজন হলে আমরা সহযোগিতা দিতে প্রস্তুত।

স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গরা মনে করছেন, দীর্ঘদিন পর কার্যালয় পুনরায় চালু হলেও স্থায়িত্বহীনতা এবং অরাজকতা স্থানীয় রাজনৈতিক পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই পরিস্থিতিতে প্রশাসনের সুস্পষ্ট ও কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।

এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজকে মুঠো ফোনে ফোন দিয়ে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর