মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৯ এএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এলাকায় আধিপত্য বিস্তার ও পুরনো শত্রুতার জেরে ইমন (২৪) নামে এক যুবককে প্রকাশ্য গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের বাদ্যকর পাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইমন ওই গ্রামের হোসেন মিয়ার ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বড়িকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে 'মনেক ডাকাত' ও 'রিফাত বাহিনী'র মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। গত ২০২৫ সালের ১ নভেম্বর রিফাত বাহিনীর হামলায় মনেক ডাকাতের ছেলে শিপনসহ দুইজন নিহতের ঘটনায় ইমনের ছোট ভাই সনেট অন্যতম সাক্ষী। এছাড়া গত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করায় প্রতিপক্ষ ইমনের ওপর ক্ষুব্ধ ছিল।


বিজ্ঞাপন


af60f79e-6adb-4306-992a-4a038d4d6e7c

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ইমন বাদ্যকর পাড়া এলাকায় অবস্থান করার সময় ১৫-১৬ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানান, যুবক গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর