মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

নাটোরে নাতনিকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ, দগ্ধ নানি

জেলা প্রতিনিধি, নাটোর 
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৫ পিএম

শেয়ার করুন:

নাটোরে নাতনিকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ, দগ্ধ নানি

নাটোরের গুরুদাসপুর উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া এসিডে হালিমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা গুরুতর দগ্ধ হয়েছেন। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের মেয়ে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।


বিজ্ঞাপন


ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতের মেয়ে চামেলী বেগম জানান, তার মেয়ে শাবানাকে কলেজে যাওয়ার পথে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। এ নিয়ে পরিবারটি চরম উদ্বেগ ও আতঙ্কে ছিল। এ ঘটনায় আদালতে একটি মামলা করার প্রক্রিয়াও চলছিল।

জানা গেছে, রোববার রাত ২টার দিকে হালিমা বেগম ও তার নাতনি শাবানা ঘর থেকে বের হয়ে বাথরুমে যাচ্ছিলেন। এসময় দুর্বৃত্তরা শাবানাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। শাবানা লক্ষ্যভ্রষ্ট হয়ে বেঁচে গেলেও তার নানি হালিমা বেগম গুরুতর দগ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নাটোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার জানান, এ ঘটনায় আহতের মেয়ে বাদী হয়ে মামলা করেছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর