মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

দৌলতপুরে দুই পক্ষের গোলাগুলি, আহত ৪

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩ পিএম

শেয়ার করুন:

D
দৌলতপুরে সংঘর্ষে আহতদের একজন। ছবি- প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জেরে হঠাৎ করেই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং পরে উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কয়েক রাউন্ড গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটোছুটি শুরু করেন। এসময় গুলিবিদ্ধসহ চারজন আহত হন। 

গুলিবিদ্ধরা হলেন- ওই এলাকার আনিচুর রহমান (৫৫), নবাব মাস্টার ও আশরাফুল ইসলাম, সাইদুল। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেন। পরে আহতদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়। তবে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

স্থানীয়দের অভিযোগ, কিছুদিন আগে আনিচুর রহমানের বাড়ির টিন চুরির ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার শিহবের সঙ্গে আনিচুরের বিরোধ তৈরি হয়। এ নিয়ে দুই পক্ষের ভেতরে উত্তেজনা বিরাজ করছিল। সেই ঘটনার জের ধরেই আজ উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। 


বিজ্ঞাপন


এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে এবং এতে গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। 

কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি বলেও জানান ওসি। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রাম ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর