মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় ২০০ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় ২০০ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নেত্রকোনায় অভিযান চালিয়ে ২০০ ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল।

গতকাল রোববার রাত ১০টার দিকে সদর উপজেলার বায়রাউড়া বাজারে কেন্দুয়া-নেত্রকোনাগামী পাকা সড়কের ওপর থেকে তাদের আটক করা হয়।


বিজ্ঞাপন


আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. নাজমুল হক নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন- জেলা সদরের দুর্গাশ্রম গ্রামের মো. কামরুল ইসলাম (৪৮) ও তার স্ত্রী নাসরিন সুলতানা (৩৫)।

আরও পড়ুন

টেকনাফে ১৫ জন উদ্ধার, ভেস্তে গেল মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদে রোববার রাতে সদর উপজেলার বায়রাউড়া বাজারে কেন্দুয়া-নেত্রকোনা  সড়কে চেকপোস্ট বসায় সহকারী পরিচালক নাজমুল হকের নেতৃত্বে একটি দল। এ সময় একটি সন্দেহজনক সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ২০০ পিস ইয়াবা পাওয়ার পর ওই দুইজনকে আটক করা হয়।


বিজ্ঞাপন


এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন।

সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, এ ঘটনায় মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর