শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

রাজবাড়ীতে সড়কে পড়ে ছিল ইজিবাইক চালকের মরদেহ

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ এএম

শেয়ার করুন:

রাজবাড়ীতে সড়কে পড়ে ছিল ইজিবাইক চালকের মরদেহ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সড়ক দুঘর্টনায় মোশারফ হোসেন (৩৬) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইকচালক নিহত হয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণপত্যা এলাকায় এ দুঘর্টনা ঘটে।


বিজ্ঞাপন


বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মোশারফ রাজবাড়ী সদর উপজেলার মহিষবাথান গ্রামের বাতেন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারিচালিত ইজিবাইকটি সড়কের পাশে পরে আছে। সড়কের ওপর চালককে চাপা দেওয়া অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী যানবাহন তাকে চাপা দিয়ে চলে গেছে।

বালিয়াকান্দি থানার ওসি আব্দুর রব তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর