শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

মাগুরায় আইনজীবী সমিতির নতুন সভাপতি মিজান, সম্পাদক টগর

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৭ এএম

শেয়ার করুন:

মাগুরায় আইনজীবী সমিতির নতুন সভাপতি মিজান, সম্পাদক টগর
মাগুরায় আইনজীবী সমিতির নতুন সভাপতি মিজান, সম্পাদক টগর

মাগুরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শাহেদ হাসান টগর নির্বাচিত হয়েছেন।

রোববার মাগুরা জেলা আইনজীবী সমিতির বার ভবনে অনুষ্ঠিত নির্বাচনে মোট ২৮২ জন ভোটারের মধ্যে ২২৬ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রত্যক্ষ ভোটে সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মেহেদি হাসান লিপন। 

যুগ্ম সাধারণ সম্পাদক (ফৌজদারি শাখা) পদে অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রাশেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক (দেওয়ানি শাখা) পদে অ্যাডভোকেট আমেনা খাতুন লাবনী নির্বাচিত হয়েছেন।

ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট তাসলিমা আক্তার পপি।

এছাড়া হিসাব রক্ষক পদে অ্যাডভোকেট রেজাউল ইসলাম, গ্রন্থাগারিক পদে অ্যাডভোকেট জাকির হোসেন বিশ্বাস এবং কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট আনোয়ার জাহিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এবারের বার্ষিক নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট শিবপ্রসাদ ভট্টাচার্য।

প্রতিনিধি/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর