শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

মুন্সিগঞ্জের তিনটি আসনে জামানত হারিয়েছেন ১২ প্রার্থী

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৭ পিএম

শেয়ার করুন:

মুন্সিগঞ্জের তিনটি আসনে জামানত হারিয়েছেন ১২ প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জের ৩টি সংসদীয় অংশনেয়া জামানত হারানো ১২ প্রার্থীর ছবি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংগৃহীত - ঢাকা মেইল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে ১৯ জন প্রার্থীর মধ্যে ১২ জন প্রার্থীই তাদের জামানত হারিয়েছে। নির্বাচন বিধিমালা অনুযায়ী মোট বৈধ ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসেবে জেলার তিনটি সংসদীয় আসনের মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ভোটের হিসেবে বিধিমালায় উল্লিখিত ভোট না পাওয়ায় ১২ জন প্রার্থী জামানত হারিয়েছেন। এই নির্বাচনে তিনটি সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের তিন প্রার্থী বিজয়ী হয়েছেন।

আসন ওয়ারী জামানত হারানো প্রার্থীরা হচ্ছেন-

মুন্সিগঞ্জ-১ আসন

সিরাজদীখান ও শ্রীনগর উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ-১ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৪ জন জামানত হারিয়েছে। এর মধ্যে কাস্তে প্রতীকের আব্দুর রহমান পান ৪৪৩ ভোট, আপেল প্রতীকের রোকেয়া আক্তা পান ৩২০ ভোট, হাতপাখা প্রতীকের মো.আতিকুর রহমান খাঁন পান ৯ হাজার ৩৯ ভোট এবং ফুটবল প্রতীকের মো.মমিন আলী পান ৩০ হাজার ৬৭৮ ভোট। এ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের এ কে এম ফখরুদ্দিন রাজী ১ লাখ ১ হাজার ৫৬৮ ভোট পেয়ে জামানত রক্ষা করেন। বিপুল ভোটে বিজয়ী হন ধানের শীষ প্রতীকের শেখ মো. আব্দুল্লাহ। তিনি পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৫৬২ ভোট।

97a90233-b36d-41a9-b90a-febcd631cbb5

মুন্সিগঞ্জ-২ আসন

টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ-২ আসনে ৫ জন প্রার্থীর মধ্যে ৩ জন জামানত হারিয়েছে। এর মধ্যে চেয়ার প্রতীকের আশিক মাহমুদ পান ৬৫১ ভোট, লাঙ্গল প্রতীকের নোমান হোসেন পান ২ হাজার ৮৫৭ ভোট এবং হাতপাখা প্রতীকের কে এম বিল্লাল পান ১৩ হাজার ৩৮৭ ভোট। শাপলা কলি প্রতীকের মাজেদুল ইসলাম একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে জামানত রক্ষা করেন। এ আসনে বিজয়ী হন ধানের শীষ প্রতীকের আব্দুস সালাম আজাদ। তিনি পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৫৪ ভোট।

আরও পড়ুন

কক্সবাজারে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

মুন্সিগঞ্জ-৩ আসন

মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ-৩ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে ৫ জন জামানত হারিয়েছে। এর মধ্যে আনারস প্রতীকের আনিছ মোল্লা পান ২৯৪ ভোট, লাঙ্গল প্রতীকের এ এফ এম আরিফুজ্জামান দিদার পান ৮০৪ ভোট, কাস্তে প্রতীকের শেখ মো. কামাল হোসেন পান ৩০৪ ভোট, কোদাল প্রতীকের শেখ মো. শিমুল পান ১৭৪ ভোট এবং হাতপাখা প্রতীকের সুমন দেওয়ান পান ৬ হাজার ৩৯২ ভোট।

অন্য দিকে ফুটবল প্রতীকের মো. মহিউদ্দিন ৮৮ হাজার ৯৩৬ ভোট এবং রিকশা প্রতীকের নুর হোসাইন নুরানী ৫৪ হাজার ৪৫৬

ভোট পেয়ে জামানত রক্ষা হয়েছে। এ আসনে বিজয়ী হন ধানের শীষ প্রতীকের মো. কামরুজ্জামান রতন। তিনি পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৯১ ভোট।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর