শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

বাগেরহাট-১ আসনে ভোট পুনর্গণনার আবেদন

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৭ পিএম

শেয়ার করুন:

বাগেরহাট-১ আসনে ভোট পুনর্গণনার আবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনের ভোট গণনা নিয়ে অনিয়মের অভিযোগ তুলে পুনরায় গণনার আবেদন করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট রিটার্নিং অফিসার বরাবর আবেদনটি জেলা প্রশাসকের ই-সেবা কেন্দ্রে জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কাপিল কৃষ্ণ মণ্ডল স্বাক্ষরিত আবেদনে ভোট গণনার সময় কিছু কেন্দ্রে অনিয়ম ও ত্রুটির অভিযোগ তোলা হয়েছে।

আরও পড়ুন

ভোট ইঞ্জিনিয়ারিং, প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ জামায়াত প্রার্থী জাহিদুলের

এ বিষয়ে সরকারি নির্ধারিত ফি বা অন্য কোনো নিয়ম থাকলে তা মানতে তার কোনো আপত্তি নেই বলেও আবেদনে উল্লেখ করেন কাপিল কৃষ্ণ মণ্ডল।

উল্লেখ্য, বাগেরহাট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ১ লাখ ১৬ হাজার ৮৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম ধানের শীষের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৮৮১ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ২ হাজার ৯৫৫ ভোট।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর