বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

​কুষ্টিয়ায় মুফতি আমির হামজাকে সংবর্ধনা

জেলা প্রতিনিধি, ​কুষ্টিয়া
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১০ পিএম

শেয়ার করুন:

​কুষ্টিয়ায় মুফতি আমির হামজাকে সংবর্ধনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজাকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।  

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া শহরতলির হাজী শরিয়ত উল্লাহ এতিমখানায় আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া পৌরসভার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


​কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হকের সভাপতিত্বে এবং শহর জামায়াতের সেক্রেটারি শামীম হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা।

সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই বিজয় কোনো ব্যক্তি বা দলের নয়, এই বিজয় কুষ্টিয়ার সর্বস্তরের মানুষের। দীর্ঘদিনের দুঃশাসন ও অন্যায়ের বিরুদ্ধে জনতা যে রায় দিয়েছে, তার মর্যাদা রক্ষায় আমি বদ্ধপরিকর। কুষ্টিয়া সদর আসনকে একটি আদর্শ ও মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে আমি সবার সহযোগিতা চাই।

​অনুষ্ঠানে বক্তব্য দেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দার এবং জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন। বক্তারা নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন যে, তার নেতৃত্বে কুষ্টিয়ায় শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের নতুন ধারা সূচিত হবে।
​সংবর্ধনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, কুষ্টিয়া শহরের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ জনগণ ও নেতাকর্মীদের পক্ষ থেকে মুফতি আমির হামজাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংকার মহলের পক্ষ থেকেও তাকে পৃথকভাবে সম্মাননা ও পুষ্পস্তবক প্রদান করা হয়।

​এসময় শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পুরো মিলনায়তন ও এর আশেপাশে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর