শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

যশোর-৩ আসনে অনিন্দ্য ইসলাম অমিত নির্বাচিত

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৯ পিএম

শেয়ার করুন:

যশোর-৩ আসনে অনিন্দ্য ইসলাম অমিত নির্বাচিত
অনিন্দ্য ইসলাম অমিত।

যশোর-৩ (সদর) আসনের ১৯০টি কেন্দ্রের সবকটির ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত ১ লক্ষ ৭৩ হাজার ২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল কাদের দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লক্ষ ৬৫ হাজার ১২৯ ভোট। অর্থাৎ, ৭ হাজার ৮৯৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত।


বিজ্ঞাপন


তবে ভোট গণনার শুরুতে লড়াইটি ছিল বেশ উত্তেজনাপূর্ণ। প্রথম ৫টি কেন্দ্রের ফলাফলে দেখা গিয়েছিল, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আব্দুল কাদের ৫ হাজার ২৪৮ ভোট পেয়ে এগিয়ে ছিলেন। সে সময় তার তুলনায় ৯৪০ ভোট পিছিয়ে ছিলেন ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত, যার প্রাপ্ত ভোট ছিল ৪ হাজার ৩০৮।

প্রাথমিক পর্যায়ে জামায়াত প্রার্থী এগিয়ে থাকলেও সব কেন্দ্রের ফলাফল আসার পর জয়ের পাল্লা ধানের শীষের দিকেই ঝুঁকে পড়ে। ১৯০টি কেন্দ্রের সামগ্রিক ফলাফল শেষে অনিন্দ্য ইসলাম অমিতের বিজয় নিশ্চিত হয়। 

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর