রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

সাতক্ষীরায় ককটেল, গুলি ও মাদকসহ আটক ১

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৫ পিএম

শেয়ার করুন:

সাতক্ষীরায় ককটেল, গুলি ও মাদকসহ আটক ১

সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে ককটেল সদৃশ বস্তু, গুলি ও মাদকসহ মো. রেজাউল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে সদর থানার আলীপুর এলাকার ঢালিপাড়া মোড় থেকে প্রায় ৩০০ গজ দূরের একটি ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


আটক রেজাউল ইসলাম সদর উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মুসা।

অভিযানে তার কাছ থেকে পাঁচটি ককটেলসদৃশ বস্তু, পাঁচ রাউন্ড গুলি, ৯৩টি ইয়াবা বড়ি, ৫৫০ গ্রাম গাঁজা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর