বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

৫০ লক্ষাধিক টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ৪০ লাখ টাকাসহ আটক
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দীন

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দীনকে আনুমানিক ৫০ লাখ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) তাকে আটক করা হয়। জব্দ করা টাকা মেশিনে গণণা চলছে।


বিজ্ঞাপন


বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।

জিজ্ঞাসাবাদে আমির বেলাল উদ্দীন জানান, তার বাড়ি ঠাকুরগাঁও সদর এলাকায়। তিনি পেশায় একজন শিক্ষক। লাগেজে ৫০ লাখের বেশি টাকা আছে।

টাকার উৎস জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এগুলো তার ব্যবসার টাকা। গার্মেন্টস ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে এমনটাও জানান তিনি। 

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর