বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জাপার সাবেক ভাইস চেয়ারম্যান ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৫ এএম

শেয়ার করুন:

জাপার সাবেক ভাইস চেয়ারম্যান ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান ও গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান ও গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা সাঘাটায় বিএনপিতে যোগদান করেছেন। একইসঙ্গে স্থানীয় জাপার ৫ শতাধিক নেতাকর্মীও যোগ দিয়েছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে সাঘাটা উপজেলার ডাকবাংলা বাজারে পাশে আয়োজিত এক বিশাল যোগদান সভায় তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

এ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী ফারুক আলম সরকার। তিনি নবাগতদের ফুলের তোড়া দিয়ে দলে বরণ করে নেন।

আরও পড়ুন

সাঘাটায় পেট্রল বোমাসদৃশ বস্তুসহ ৫ প্রচারকর্মী আটক

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবি টিটুল এবং শিক্ষা বিষয়ক সম্পাদক আসাদুল কবির রাঙ্গাসহ অনেকে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাঘাটা উপজেলা দীর্ঘদিন ধরেই জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত। তবে আতাউর রহমান সরকারের দলত্যাগের ফলে সেই দুর্গের ভিত্তি নড়বড়ে হয়ে গেল বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বিপুলসংখ্যক কর্মী-সমর্থক নিয়ে এই দলবদল আগামী জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর