বাগেরহাটের কচুয়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক নারীকে মারধর ও স্বর্ণালংকার লুটের অভিযোগে শহিদুল ইসলাম খোকন মোল্লা (৫০) নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
শহিদুল ইসলাম খোকন মোল্লা কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
কচুয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, নিয়মিত মামলার ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শহিদুল ইসলাম খোকন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ৭ ফেব্রুয়ারি হেলেনা বেগম নামে এক গৃহবধূ কচুয়া থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন।
প্রতিনিধি/টিবি




