মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ঢাকা

হবিগঞ্জে ২০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৫ এএম

শেয়ার করুন:

হবিগঞ্জে ২০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জ থেকে ২০ কেজি গাঁজাসহ মো. সোহাগ মিয়া (২৬) নামে এক কারবারি গ্রেফতার হয়েছে। 

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। গ্রেফতার সোহাগ জেলার চুনারুঘাট উপজেলার ইকরতলী গ্রামের মৃত মো. নায়েব আলীর ছেলে।


বিজ্ঞাপন


র‌্যাব জানায়, শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল জেলার কলিমনগর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে জানতে পারে, নছরতপুর হতে হবিগঞ্জ সদরের দিকে একটি সবুজ রঙের সিএনজিযোগে মাদকদ্রব্য আসছে।

আরও পড়ুন

হবিগঞ্জে ২০ কেজি গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার

এ সংবাদ পেয়ে র‌্যাবের অভিযানিক দলটি পাইকপাড়া বাইপাস পয়েন্টের সামনে পাকা সড়কের উপর চেকপোস্ট স্থাপন করে। এ সময় সংকেত দিয়ে থামালে সিএনজিটি রেখে দুই জন পালানোর চেষ্টাকালে ১ জনকে আটক করা হয়।

তাৎক্ষণিক সিএনজির পেছনে ইঞ্জিনের ওপর থেকে ২০ কেজি গাঁজা ও সিএনজিসহ সোহাগকে গ্রেফতার করা হয়। পরে আলামতসহ গ্রেফতার সোহাগকে হবিগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর