শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ১৫ নেতাকর্মী বহিষ্কার

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৭ পিএম

শেয়ার করুন:

কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ১৫ নেতাকর্মী বহিষ্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ১৫ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কৃত নেতাকর্মীরা হলেন-কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোফাজ্জেল হোসেন তপন, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক সাজিদুল ইসলাম, সদস্য হৃদয় ইসলাম বিদ্যুৎ, সদস্য আবু হাসান বুলেট, সদস্য সচিব আলমগীর হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম সরোয়ার, যুগ্ম আহ্বায়ক বুলবুল আহাম্মেদ, যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান লিসান, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক শিমুল হোসেন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম পিন্টু এবং সদস্য জয়নাল আবেদীন জয়।

আরও পড়ুন

যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষক সাময়িক বহিষ্কার

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক পর্যায়ে কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য দলের সব স্তরের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিটি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের অনুমোদনে জারি করা হয়। এতে দফতর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) কাজী আকরাম-উল-আজম স্বাক্ষর করেন। সংগঠনের শৃঙ্খলা, আদর্শ ও ঐক্য অক্ষুণ্ন রাখতে ভবিষ্যতেও এ ধরনের সাংগঠনিক ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর