শনিবার, ৩০ মে, ২০২৬, ঢাকা

গাজীপুরে বিএনপি প্রার্থী রনির বিশাল নির্বাচনি শোডাউন

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৫ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে বিএনপি প্রার্থী রনির বিশাল নির্বাচনি শোডাউন

বিশাল গণমিছিলের মাধ্যমে নির্বাচনি শোডাউন করেছেন গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মহানগরীর ভাওয়াল রাজবাড়ী মাঠ থেকে প্রায় এক কিলোমিটার দীর্ঘ ধানের শীষের এ বিশাল মিছিলের নেতৃত্ব দেন তিনি নিজেই। বিএনপির এ নির্বাচনি মিছিলে গাজীপুর-২ আসন এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।


বিজ্ঞাপন


মিছিলটি রাজবাড়ী মাঠ থেকে মিছিল শুরু হয়ে জয়দেবপুর বাজার, বাসস্ট্যটি হয়ে শিবাবাড়ী মোড়ে মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

d13d681a-baa3-4e0a-86cc-746c4676d2d3

সমাবেশে সংক্ষিপ্ত সমাবেশে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য এ দেশের মানুষ দীর্ঘ ১৬টি বছর অপেক্ষা করেছে। অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছে। এ নির্বাচনে একটি দল অবৈধ প্রভাব বিস্তার করার চেষ্টা করতে পারে। এসব বিষয়ে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। গাজীপুরের মানুষ এবারের নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন।

আরও পড়ুন

ভোট দিয়ে ফলাফল না নিয়ে কেন্দ্র ছাড়বেন না: বিএনপির নূরুল ইসলাম মণি

তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, গাজীপুরবাসী জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের ধানের শীষ প্রতীককে পূর্বের ন্যায় বিপুল ব্যবধানে বিজয়ী করবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর