রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ভোলার ৫২৫টি ভোট কেন্দ্রের মধ্যে ১৩১টি ঝুঁকিপূর্ণ

জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ পিএম

শেয়ার করুন:

ভোলার ৫২৫টি ভোট কেন্দ্রের মধ্যে ১৩১টি ঝুঁকিপূর্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলার চারটি সংসদীয় আসনে ৫২৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। যার মধ্যে ১৩১টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে এসব কেন্দ্রে সাধারণ কেন্দ্রের তুলনায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার ৪টি সংসদীয় আসনে মোট ৫২৫টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে ভোলা-১ (সদর) আসনে ১১৪টি, ভোলা-২ (দৌলতখান–বোরহানউদ্দিন) আসনে ১৩৮টি, ভোলা-৩ (লালমোহন–তজুমদ্দিন) আসনে ১১৯টি এবং ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে ১৫৪টি ভোটকেন্দ্র রয়েছে। এসব ভোট কেন্দ্রের মোট ৩ হাজার ৬২২টি ভোটকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

গভীর রাতে নুরের সমর্থকের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

প্রশাসনের তথ্য অনুযায়ী, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা সবচেয়ে বেশি ভোলা-৩ আসনে। এ আসনের ৫০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যার মধ্যে তজুমদ্দিন উপজেলায় ৩৬টি এবং লালমোহনে ১৪টি। ভোলা-২ আসনে মোট ৩২টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। যার মধ্যে দৌলতখানে ২৫টি।

3dc27f15-4cf1-4b22-bb2e-1d4625ca8907

এছাড়া ভোলা-৪ আসনে চরফ্যাশনে ১৬টি ও মনপুরায় ১১টি এবং ভোলা-১ সদর আসনে ২২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণের তালিকায় রয়েছে।


বিজ্ঞাপন


জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন।

তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রেখে নিরাপত্তা জোরদার করা হবে। এছাড়াও নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পুলিশ, র‍্যাব, নৌবাহিনী, কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা দায়িত্ব পালন করবেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর