রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

‘পিরোজপুরে ৫ হাজার ৪৩৪ জন আনসার সদস্য মোতায়েন করা হবে’

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১২ পিএম

শেয়ার করুন:

পিরোজপুরে আনসার ও ভিডিপির নির্বাচনি প্রস্তুতিমূলক সমাবেশ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনি প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা স্টেডিয়ামে জেলা আনসার ও ভিডিপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ।

b34ddc0f-c4e6-4aec-b061-af11b274119e

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পিরোজপুর জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. জোবায়ের হোসেন, নাজিরপুর উপজেলা ভিডিপি কর্মকর্তা সিরাজুল আমিন, ইন্দুরকানি উপজেলা ভিডিপি কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস মৃধা, কাউখালী উপজেলা ভিডিপি কর্মকর্তা শুভাশিস চক্রবর্তী, মঠবাড়িয়া উপজেলা ভিডিপি কর্মকর্তা রুশান খান, নেছারাবাদ উপজেলা ভিডিপি কর্মকর্তা তাহমিনা খাতুন এবং ভান্ডারিয়া উপজেলা জিডিপি কর্মকর্তা কণিকা শিকদারসহ ৭ উপজেলার আনসার ও ভিডিপির কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুন

ঝালকাঠিতে নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত ৩০৮১ জন আনসার-ভিডিপি

জেলা আনসার ও ভিডিপি কর্তৃপক্ষ জানায়, পিরোজপুর জেলার মোট ৪১৮টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ৫ হাজার ৪৩৪ জন আনসার সদস্য মোতায়েন করা হবে। প্রতি ভোটকেন্দ্রে মোট ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে ৩ জন করে অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন থাকবে।

b22ec1c4-dd21-4615-908a-c8377e6e04fc

বরিশাল রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ বলেন, আপনারা জানেন বাংলাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ দেশের সর্ববৃহৎ একটি শৃঙ্খলা বাহিনী, এ দেশের মাটি ও মানুষের বাহিনী, রাষ্ট্রের অসাধ্য সাধন করা একটি বাহিনী। আমাদের সামনে এখন রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট; এটি আমাদের প্রত্যেকের কাছে একটি পবিত্র আমানত। নিরপেক্ষ অবস্থানে অবস্থান করে অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর একটি নির্বাচন উপহার দিতে হবে আমাদেরকে। এটি আমাদের মিশন এবং ভিশন, এটি আমাদের পবিত্র আমানত। গোটা জাতি আমাদের দিকে তাকিয়ে আছে। সুতরাং আগামী এই নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে হবে। এজন্য আমাদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে, সততার সাথে কাজ করতে হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর