শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

স্বচ্ছ নির্বাচনে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং নেই: নির্বাচন কমিশনার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম

শেয়ার করুন:

স্বচ্ছ নির্বাচনে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং নেই: নির্বাচন কমিশনার
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে না। হবেও না। আমরা জাতিকে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসারসহ বাহিনীর সদস্যদের মাঝে একটি ভালো নির্বাচন উপহার দিতে যে মানসিকতা দরকার, তা আমরা লক্ষ্য করেছি। সবমিলিয়ে জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দিতে আমরা প্রস্তুত।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় রংপুরের সার্কিট হাউজে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


ইনকিলাব মঞ্চের গতকালকের ঘটনা প্রসঙ্গে আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচন কমিশনের কোনো চাপে নেই, আমাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা হচ্ছে, এখন যারাই মুভমেন্ট করবে, নির্বাচনের প্রতিকূলে সব ধরনের মুভমেন্টের বিরোধী নির্বাচন কমিশন। তাই নির্বাচন সুষ্ঠু ও নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে সবার কাছে এসব মুভমেন্ট বন্ধ রাখা আহ্বান রইল।

আরও পড়ুন

ঝালকাঠিতে নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত ৩০৮১ জন আনসার-ভিডিপি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, তুলনামূলকভাবে আইনশৃঙ্খলা ভালো আছে। নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে। দুটি হত্যার মতো ঘটনা ঘটেছে। একজন প্রার্থী হাদি মারা গেছেন। হাদি হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচারের আওতায় নিতে সরকার কাজ করছে। তা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলক ভালো রয়েছে।

দলীয় প্রধানদের কটাক্ষ মুলক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, দেশে ভোটযুদ্ধ চলছে, এই যুদ্ধের মাঠে প্রতিটি দল প্রধান যে বক্তব্য রাখছেন, তা নির্বাচনের স্ব স্ব রাজনৈতিক কৌশলমাত্র। এটা তাদের রাজনৈতিক ব্যাপার। এখানে আমাদের বলার কিছু নেই। তবে সব পক্ষই শান্ত থেকে নির্বাচনের পরিবেশ ঠিক রাখবে এটি আমরা কামনা করছি।


বিজ্ঞাপন


জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ডিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচনি অনুসন্ধ্যান ও জেলার ৬টি সংসদীয় আসনে দায়িত্বরত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ মতবিনিময় সভা করেছেন। মতবিনিময় সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর