রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

গাজীপুরে জাতীয় পার্টির দেড় শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

জেলা প্রতিনিধি, গাজীপুর 
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫০ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে জাতীয় পার্টির দেড় শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের দেড় শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। এ উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আয়োজিত অনুষ্ঠানে নবযোগদানকারীরা গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন।


বিজ্ঞাপন


গাজীপুর মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ফারুক খান এবং কাশিমপুর থানা জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন দেওয়ানের নেতৃত্বে এই বিপুল সংখ্যক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় গাজীপুর মহানগর বিএনপির স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর