নোয়াখালীর সুবর্ণচরে এক প্রতিবন্ধী যুবতীকে (২২) দীর্ঘ ছয় মাস ধরে ধর্ষণের অভিযোগে মো. ওমর ফারুক নামে ৬৩ বছর বয়সি এক বৃদ্ধকেকে গ্রেফতার করেছে চরজব্বর থানা পুলিশ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ভুক্তভোগী পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃত ওমর ফারুক চর ওয়াপদা ইউনিয়নের মৃত অজি উল্যাহর ছেলে। তিনি পেশায় একজন ড্রাইভার।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ১নং ওয়ার্ডের চর আমিনুল হক গ্রামের (পাকিস্তানের বাড়ি) বাসিন্দা রিদনের প্রতিবন্ধী মেয়েকে (২২) গত ছয় মাস ধরে নানা ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছিলেন ফারুক।
নির্বচনকে ঘিরে ভোট চাইতে গিয়ে ফারুক একাধিকবার ওই বাড়িতে যাতায়াত করলে মেয়েটির মায়ের মনে সন্দেহের সৃষ্টি হয়। গত শুক্রবার এ নিয়ে তিনি তার মেয়েকে জিজ্ঞাসাবাদ ও শাসন করলে একপর্যায়ে গত ছয় মাসে ঘটে যাওয়া সব ঘটনা তিনি প্রকাশ করেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর ভুক্তভোগীর পরিবার পুলিশকে খবর দিলে চরজব্বর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত ফারুক ড্রাইভারকে গ্রেফতার করে।
বিজ্ঞাপন
এ তথ্য নিশ্চিত করেছেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান।
তিনি বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগী মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের শেষে তাকে কোর্টে পাঠানো হবে।
এএইচ

