রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩১ পিএম

শেয়ার করুন:

কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত
কোটচাঁদপুরে নারী সমাবেশের আয়োজন করে জামায়াত ইসলামী। ছবি: ঢাকা মেইল

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার সরকারি মডেল পাইলট হাই স্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করে উপজেলা জামায়াত। 

সমাবেশে ঝিনাইদহ-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মতিয়ার রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মহেশপুর উপজেলা সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল হাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি উবাইদুর রহমান, মহেশপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, কোটচাঁদপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাবুদ্দিন খান, কোটচাঁদপুর পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য দেন। 


বিজ্ঞাপন


Jhenihda_jamat_photo
কোটচাঁদপুরে নারী সমাবেশের আয়োজন করে জামায়াত ইসলামী। ছবি: ঢাকা মেইল 

সমাবেশে সংসদ সদস্য প্রার্থী মতিয়ার রহমান বলেন, জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে ধর্ষণ, নারী নির্যাতন থাকবে না। কোরআনকে বাদ দিয়ে কোনো আইন হবে না। আমাদের লক্ষ্য কোরআনের বাংলাদেশ, সোনার বাংলাদেশ। জামায়াত ক্ষমতায় গেলে আইন ও সুশাসন নিশ্চিত করা হবে।

ক.ম/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর