শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

দুর্নীতিবাজ ও খাম্বা চোররাই এখন হামলা চালাচ্ছে: ভিপি রিয়াজুল

জেলা প্রতিনিধি, বাগেরহাট 
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৯ পিএম

শেয়ার করুন:

দুর্নীতিবাজ ও খাম্বা চোররাই এখন হামলা চালাচ্ছে: ভিপি রিয়াজুল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম অভিযোগ করেছেন, অতীতে যারা দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে, তারাই এখন জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণায় সহিংসতা চালাচ্ছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) নির্বাচনী এলাকায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।


বিজ্ঞাপন


রিয়াজুল ইসলাম বলেন, ‘একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তি বিগত সময়ে ব্যাংক লুট ও খাম্বা চুরির মাধ্যমে দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল। তারাই এখন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে সাধারণ মানুষ ও নারীদের ওপর আঘাত করছে।’

তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী হলেও মা-বোনদের ওপর হামলা চালানো হলে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে। রিয়াজুলের দাবি, নির্বাচনে জনগণের গণজোয়ার দেখে প্রতিপক্ষ গোষ্ঠী ভীত হয়ে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও ভীতি ছড়াচ্ছে।

বাগেরহাটের মোরেলগঞ্জ সদর আব্দুল আজিজ মেমোরিয়াল হাইস্কুল মাঠে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাৎ হোসাইন। অনুষ্ঠানে বাগেরহাট-৪ আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিমসহ জেলা ও স্থানীয় পর্যায়ের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা প্রতিশ্রুতি দেন, বিজয়ী হলে এই অঞ্চলকে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা হবে। অনুষ্ঠান চলাকালে স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের ৭৫ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর