শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

ঝিনাইদহে সুজনের সংলাপে ‘জনগণের মুখোমুখি’ প্রার্থীরা

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৬ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে সুজনের সংলাপে ‘জনগণের মুখোমুখি’ প্রার্থীরা
ঝিনাইদহে সুজনের সংলাপে ‘জনগণের মুখোমুখি’ প্রার্থীরা। ছবি: ঢাকা মেইল

ঝিনাইদহে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) আয়োজনে ‘জনগণের মুখোমুখি’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনের সংসদ সদস্য প্রার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে সুজন'র জেলা সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শরীফ মাহমুদ হাসান, জামায়াতে ইসলাম, ইসলামি আন্দোলন, বাসস, সিপিবির প্রার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। 

সেসময় প্রার্থীরা ভোটারদের উদ্দেশ্যে তাদের প্রতিশ্রুতি ও প্রত্যাশা ব্যক্ত করেন। সেই সাথে সাধারণ জনগণ ও সচেতন ভোটারদের নানা প্রশ্নের উত্তর দেন প্রার্থীরা। প্রার্থীরা রেললাইন স্থাপন, আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি রোধ, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা ও জবাবদিহি মূলক সরকার গঠনের লক্ষ্যে বক্তব্য দেন। 

প্রতিনিধি/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর