রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১১

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২ পিএম

শেয়ার করুন:

nhatore
বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ। ছবি: ঢাকা মেইল

নাটোরের লালপুরে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের ১১ জন আহত হয়েছেন।

শুক্রবার(৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার কচুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে লালপুরে কচুয়া বাজারে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা গণসংযোগে বের হয়। এসময় কচুয়া বাজার এলাকায় পৌঁছালে বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুলের নির্বাচনি অফিসের সামনে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তর্ক-বিতর্কের একপর্যায়ে উভয়পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ১১ জন কর্মী-সমর্থক আহত হয়। এ সময় ধানের শীষের নির্বাচনি অফিস ভাঙচুর করে তারা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু জানান, তাদের শান্তিপূর্ণ গণসংযোগে ধানের শীষের লোকজন অতর্কিত হামলা চালায়। কয়েকটি মোটরসাইকেল তারা ভাঙচুর করা হয়। এতে টিপু গ্রুপের ৭ জন আহত হয়েছেন।

শীষের প্রার্থীর মিডিয়া সেলের প্রধান মো. হামিদুর রহমান বাবু ঢাকা মেইলকে বলেন, ‘ধানের শীষের অফিসের সামনে দিয়ে যাওয়া সময় উসকানিমূলক আচরণ করেন। এবং অফিস ভাঙচুর করেন। আমাদের ৪জন কর্মী আহত হয়েছেন। আমাদের অন্য অফিস গুলোতে সামনে অতিক্রমের সময় উচ্চ শব্দে মাইক ও হর্ন বাজিয়ে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে তারা একের পর এক বিশৃঙ্খলা চালিয়ে যাচ্ছে।’


বিজ্ঞাপন


লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি শান্ত রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশি হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষ থেকে অভিযোগ পেয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।’

প্রতিনিধি/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর