সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ঢাকা

গাজীপুরে শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাজীপুর 
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৩ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার
- প্রতীকী ছবি

গাজীপুরের গাছা থানাধীন পলাশোনা এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ঝন্টু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। 

গ্রেফতার ঝন্টু (৪৮) গাজীপুর সিটি করপোরেশনের পলাশোনা এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে। 

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ভিকটিম তিন বছরের ওই শিশুর পরিবারের প্রতিবেশী হিসেবে অভিযুক্ত ঝন্টু বসবাস করতেন। গত ৫ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তিনি শিশুটিকে নিজের বাসায় নিয়ে যায় এবং ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির চিৎকার চেঁচামেচি শুনে তার পরিবার এগিয়ে গেলে ভিকটিম রুম থেকে বের হয়ে আসে। পরে শুক্রবার শিশুর মা বাদি হয়ে গাছা থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত ঝন্টুকে গ্রেফতার করে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু ধর্ষণের অভিযোগে আসামি ঝন্টুকে গ্রেফতার করা হয়েছে।

প্রতিনিধি/ক.ম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর