বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ঢাকা

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল তিন বন্ধুর

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৯ এএম

শেয়ার করুন:

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল তিন বন্ধুর
নিহত তিন বন্ধুর জীবিত অবস্থার ছবিটি স্বজনদের কাছ থেকে সংগৃহীত

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই মারা গেছেন দুইজন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে,মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পুরা-আলদি বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় একই মোটরসাইকেলে করে তিন বন্ধু ঘুরতে গিয়েছিলেন আলদি বাজার এলাকায়,পরে রাতে বাড়ি ফেরার পথে সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই প্রাণ যায় দুজনের। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তূর্য মাঝি (২৮) নামের একজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন।

1000286414

এ ঘটনায় নিহতারা হলেন তুর্জয় মাঝি (২৮), মোহাম্মদ সাকিব খাঁন (২৭) ও শাহ সানিয়াত (২৫) নিহতদের সকলের বাড়ি টঙ্গীবাড়ী উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, মোটরসাইকেলের উচ্চগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এমন মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ গেছে তিন বন্ধুর। 


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, নিহতদের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহগুলো বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর