শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবে সন্ত্রাস বিদায় হবে: মামুনুল হক

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ 
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৭ পিএম

শেয়ার করুন:

১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবে সন্ত্রাস বিদায় হবে: মামুনুল হক
বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি থেকে সন্ত্রাস ও দুর্নীতিকে বিদায় করা হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


বক্তব্য তিনি আরও বলেন, ‘২৪-এর বিপ্লবের মাধ্যমে পুনর্বাসিত কিছু মানুষ আবার নতুন করে বাংলাদেশে ফ্যাসিবাদ নামক স্বৈরতন্ত্র ফিরিয়ে আনতে পাগল হয়ে উঠেছে’।

দুপুর থেকেই কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা থেকে মিছিল নিয়ে দলে দলে নেতাকর্মী ও সমর্থকরা জনসভায় অংশ নেন। এতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুমিন শেরজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের ১১ দলীয় জোট ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা হেদায়াতুল্লাহ হাদীসহ ১১ দলীয় জোটের স্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর