শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সুষ্ঠু ভোটের দাবি ৪ প্রার্থীর

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৬ পিএম

শেয়ার করুন:

খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সুষ্ঠু ভোটের দাবি ৪ প্রার্থীর

খাগড়াছড়ি সংসদীয় আসনের ২০৩টি ভোটকেন্দ্রের মধ্যে অর্ধেকেরও বেশি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে সেখানে অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণের দাবি জানিয়েছেন চার প্রার্থী। 

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে প্রার্থীরা অভিযোগ করেন, পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলো নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট আদায়ের লক্ষ্যে সাধারণ ভোটারদের হুমকি দিচ্ছে এবং নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করছে।

প্রার্থীরা জানান, মোট ২০৩টি কেন্দ্রের মধ্যে ১২১টি ঝুঁকিপূর্ণ এবং ৬৮টি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বা রেড মার্ক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টুর সঞ্চালনায় সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। উপস্থিত ছিলেন মিথিলা রোয়াজা (জাতীয় পার্টি), দীনময় রোয়াজা (গণঅধিকার পরিষদ) এবং মো. নূর ইসলাম (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ)।

সশস্ত্র সংগঠনগুলো স্থানীয় হেডম্যান ও কারবারিদের ওপর চাপ সৃষ্টি করছে এবং নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট না দিলে শারীরিক ও আর্থিক ক্ষতির ভয় দেখাচ্ছে। ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনেও এসব গোষ্ঠী অবৈধ প্রভাব বিস্তার করেছিল বলে প্রার্থীরা দাবি করেন।


বিজ্ঞাপন


নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রার্থীরা প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েনের দাবি জানান। বিশেষ করে দুর্গম এলাকাগুলোতে ভোটের অন্তত তিন দিন আগে থেকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মোতায়েন করার জন্য তারা প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর