আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কুষ্টিয়া ও রাজবাড়ী জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ৪৭ বিজিবি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস ব্রিফিংয়ে ৪৭ বিজিবির কমান্ডার লে. কর্নেল রাশেদ কামাল রনি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান, প্রেস
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন কুষ্টিয়া ও রাজবাড়ী জেলার ৬টি সংসদীয় আসনে নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ প্লাটুনেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা জোরদারে ১০টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপনসহ দুর্গম চরাঞ্চলে মোটরসাইকেল ও নৌপথে স্পিডবোট টহল চলছে। এছাড়া আধুনিক প্রযুক্তির ড্রোন, বডিঅর্ন ক্যামেরা এবং চেকপোস্টগুলোতে বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে। যে-কোনো বিশৃঙ্খলা রুখতে সেনাবাহিনী ও পুলিশের সাথে সমন্বিত টহল এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে বিজিবি।
প্রতিনিধি/ এজে

