সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

গাইবান্ধা-৩ আসনে ৫৬ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৫ পিএম

শেয়ার করুন:

EC DHAKAMAIL
নির্বাচন কমিশনের লোগো। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর- পলাশবাড়ী) সংসদীয় আসনে মোট ১৪৬টি ভোটকেন্দ্র রয়েছে। এরমধ্যে ৫৬টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাদুল্লাপুর উপজেলার ১১ ইউনিয়ন ও পলাশবাড়ী একটি পৌরসভা এবং ৮টি ইউনিয়নসহ ১৯টি ইউনিয়ন নিয়ে গঠিত ৩১ গাইবান্ধা-৩ সংসদীয় নির্বাচনি আসন। সাদুল্লাপুর উপজেলায় ৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ও পলাশবাড়ী উপজেলায় ভোটকেন্দ্র ৭১টির মধ্যে ১০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।


বিজ্ঞাপন


সাদুল্লাপুর থানার ওসি আব্দুল আলিম ও পলাশবাড়ী থানার ওসি সারেয়ার আলম খান জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত।

সাদুল্লাপুর ও পলাশবাড়ীর সহকারী রিটার্নিং কর্মকর্তারা বলেন, অবাধ, সুষ্ঠু-নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যথাযথ প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ অব্যাহত রয়েছে। নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে যখন যেখানে যে ব্যবস্থা নেয়া প্রয়োজন হবে তাৎক্ষণিকভাবে তা অবশ্যই নেয়া হবে। এ আসনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে আশা করা হচ্ছে।

গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, গাইবান্ধা-৩ আসনে পুরুষ-নারী ও তৃতীয় লিঙ্গের ভোটার ৫ লাখ ১ হাজার ৯৪১ ও পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটার ৪ হাজার ২৪২ জন। আগামী ১২ ফেব্রুয়ারি ১৪৬টি ভোটকেন্দ্রের ৯৫৮ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর