শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে এমপি প্রার্থীর অনশন

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৪ এএম

শেয়ার করুন:

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে এমপি প্রার্থীর অনশন
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে এমপি প্রার্থীর অনশন

ফেনী-২ আসনে প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে অভিযুক্ত কর্মকর্তাদের প্রত্যাহার দাবিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করছেন গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে স্বল্পসংখ্যক দলীয় কর্মী নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকে অনসনে বসেন তিনি।


বিজ্ঞাপন


এতে কয়েকজন অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়ি প্রধান ফটকে আটকে গেলে তারা বিকল্প সড়কে কার্যালয়ে প্রবেশ করেন।

অনশন চলাকালে তারেকুল ইসলাম ভূঞা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনের বিরুদ্ধে নানা ধরনের হয়রানি ও হুমকির অভিযোগ করেন। তিনি বলেন, ফেনী-২ আসনে নির্বাচনী আচরণবিধি চরমভাবে লঙ্ঘিত হচ্ছে, অথচ এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

তিনি আরও অভিযোগ করেন, সদর এসিল্যান্ড জসিম উদ্দিন আমার সঙ্গে খারাপ আচরণ করছেন এবং নানাভাবে হুমকি দিচ্ছেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তা এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। বরং নির্দিষ্ট প্রার্থীর পক্ষে বিলবোর্ড ও রঙিন প্রচারণায় এক তরফাভাবে সুযোগ দেওয়া হচ্ছে।

তারেকুল ইসলাম ভূঞা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৮ ঘণ্টার মধ্যে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনকে প্রত্যাহার না করা হলে তিনি আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।


বিজ্ঞাপন


ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেল শর্মা বলেন, অনশনরত অবস্থায় আমরা প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়ার কথা শুনেছি। অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দেওয়ার অনুরোধ করেছি। তার অভিযোগের আলোকে বিষয়টি খতিয়ে দেখা হবে।  

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর