সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

লক্ষ্মীপুরে বিপুল অস্ত্রসহ আটক ২

জেলা প্রতিনিধি, ‎লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬ এএম

শেয়ার করুন:

লক্ষ্মীপুরে বিপুল অস্ত্রসহ আটক ২

‎লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র কারবারের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।

‎বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে চন্দ্রগঞ্জ-নোয়াখালী সীমান্তবর্তী এলাকার আলেয়াপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


বিজ্ঞাপন


রাতেই প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন ক্যাপ্টেন আরমান হাবিব অপু।

‎আটকরা হলেন— চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের কাজল ইসলাম সুমনের ছেলে মো. ইমরান (২৩) এবং আলেয়াপুর ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে মো. সজিব (২৪)।

‎ প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বুধবার দিবাগত রাত ১টার দিকে চন্দ্রগঞ্জ-নোয়াখালী সীমান্তবর্তী এলাকার আলেয়াপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ৪টি খালি কার্তুজ, ৪টি এলজি, ২৬ রাউন্ড শটগানের গুলি, ৫৩টি আতশবাজি, ২টি ককটেল, ১টি দেশীয় অস্ত্র ও একটি বিপি উদ্ধার করা হয়।

‎ক্যাপ্টেন আরমান হাবিব অপু জানান, আটক ইমরান হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। অভিযান শেষে উদ্ধার করা আলামতসহ আটক ব্যক্তিদের চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের টহল দল অংশ নেয়। তিনি ছাড়াও অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট আবিদ করিম শাহরিয়ার।

‎প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর