রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বরগুনায় বিয়ের প্রলোভনে নারীকে দলবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৮ এএম

শেয়ার করুন:

barguna
বরগুনায় বিয়ের প্রলোভনে নারীকে দলবদ্ধ ধর্ষণ। -প্রতীকী ছবি

বরগুনায় বিয়ের প্রলোভন দিয়ে এক স্বামী পরিত্যক্ত নারীকে হিরন হাওলাদারসহ ৪ জনের বিরুদ্ধে (৩৮) দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে অভিযুক্ত হিরনের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মোবাইল ফোনের মাধ্যমে তার (নারীর) সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামের মানিক হাওলাদারের ছেলে হিরন হাওলাদারের। প্রেমের সূত্র ধরে হিরন হাওলাদার বিয়ের আশ্বাস দিয়ে মঙ্গলবার বিকেল ৪টায় ওই নারীকে মোটরসাইকেলে করে নিজ বাড়ির একটি ঘরে রাখে। বাড়িতে ওই দিন তার (হিরনের) স্ত্রী সন্তানরা কেউ ছিল না। রাত ৮টার সময় হিরনসহ ৪ জন যুবক ঘরে প্রবেশ করে। তারা ওই নারীকে কু-প্রস্তাব দেয়। এতে ওই নারী রাজি না হওয়ায় তাকে হত্যার হুমকি দিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ফজরের আজানের সময় হিরনসহ অভিযুক্ত ৪ জন ধূমপান করার উদ্দেশে ঘরের বাইরে গেলে ওই নারী সেখান থেকে পালিয়ে একটি দোকানের পাশে আশ্রয় নেন। এসময় পাশে অবস্থিত মসজিদে আসা মুসুল্লিদের নিকট তিনি তার সাথে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে জানান। স্থানীয়দের নিকট থেকে খবর পেয়ে পুলিশ নির্যাতিতা ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।


বিজ্ঞাপন


ধর্ষিতা ওই নারী জানান, হিরোন আমাকে বিয়ে করার জন্য মঙ্গলবার ৪টার সময় তার মচরসাইকেলে করে আমাকে হিরোনের নিজ বাড়িতে নিয়ে আসে। ওই দিন তার বাড়িতে স্ত্রী এবং সন্তানরা ছিল না। রাত আনুমানিক ৮টার সময় হিরনসহ ৪জন ঘরে ঢুকে আমাকে বিয়ের পরিবর্তে কু-প্রস্তাব দেয়। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় আমাকে হত্যার হুমকি দেয় এবং মুখে কাপড় ঢুকিয়ে পালাক্রমে ৪ জনই ধর্ষণ করে।

ধর্ষিতার মা জানান, আমার মাইয়াডারে বিয়ার কথা কইয়া আইন্যা এইভাবে ধর্ষণ করছে, মুই অগো ফাঁসি চাই।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশাদুর রহমান বলেন, ‘এ ঘটনায় হিরনকে প্রধান করে এবং অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ধর্ষিতা ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’


বিজ্ঞাপন


প্রতিনিধি/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর