বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ঢাকা

‘আমরা গুম-খুনের রাজনীতি চাই না, তাই ইসলামের পক্ষে হাতপাখায় ভোট চাচ্ছি’

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩ এএম

শেয়ার করুন:

‘আমরা গুমখুনের রাজনীতি চাই না, তাই ইসলামের পক্ষে হাতপাখায় ভোট চাচ্ছি’
মুফতি সৈয়দ মো. রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করীম বলেছেন, ইসলামের পক্ষে হাতপাখার জন্য আপনাদের নিকট ভোট চাচ্ছি। আমরা গুমখুনের রাজনীতি চাই না, আমরা কোনো মায়ের কান্না শুনতে চাই না। দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ান হতে চাই না। এই পরিবর্তনের জন্যই আপনাদের নিকট ইসলামের পক্ষে হাতপাখায় ভোট চাই।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর ১ আসনের শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের মাঠে এক নির্বাচনী মহাসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


এ সময় তিনি বলেন, আমরা একটি স্বপ্ন, ভিশন ও অঙ্গীকার নিয়ে রাজনীতিতে নেমেছি। বাংলার মানুষের মাঝে আজ যে জাগরণ তৈরি হয়েছে এবং তরুণদের বুকে যে সাহস পুঞ্জীভূত হয়েছে, তাতে আমি দৃঢ়ভাবে বলতে পারি, হাজী শরীয়াতুল্লাহর এই পুণ্যভূমিতে এবার ইনসাফের শাসন কায়েম হবে, ইনশাআল্লাহ।

তিনি আরও ​বলেন, এদেশের মানুষ আর কোনো জমিদারি রাজনীতি দেখতে চায় না। বংশ পরম্পরায় শাসন করার দিন শেষ হয়ে আসছে। সাধারণ মানুষ এখন মেহনতি মানুষের অধিকার আদায়ের রাজনীতিকে গ্রহণ করছে।

মুফতি সৈয়দ মো. রেজাউল করীম মাদারীপুর ১ আসনের প্রার্থীর জন্য ভোট চেয়ে বলেন, এদেশে আওয়ামী লীগ এলে বিএনপি পালায়, বিএনপি এলে আওয়ামী লীগ পালায়। কিন্তু মাওলানা আকরাম হোসাইন যদি এমপি হন তবে কাউকে পালাতে হবে না। ইনসাফ ও সাম্যের মাধ্যমেই মানুষের প্রকৃত মুক্তি আসবে এবং শোষণের হাত থেকে সাধারণ জনগণ রেহাই পাবে।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার আয়োজনে নির্বাচনী জনসভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন— আলহাজ্ব আলী আহমদ চৌধুরী, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাওলানা এনামুল কবির কহিনুর, শিবচর উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি হাফেজ জাফর আহমদ, বাংলাদেশ ফরাজী আন্দোলনের মহাসচিব  বি.এম. এমদাদুল হকসহ অন্যরা।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর