বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ঢাকা

সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিক্ষকের

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২১ এএম

শেয়ার করুন:

সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিক্ষকের

জামালপুরের সরিষাবাড়ীতে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিজানুর রহমান মজনু ( ৫৫) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষক মিজানুর রহমানের সহকর্মী মাজেদুর রহমান।

মিজানুর রহমান মজনু সেংগুয়া শেখ খলিলুর রহমান মাধ্যমিক ভোকেশনাল ইনস্টিটিউটের শিক্ষক। তিনি বিলবালিয়া গ্রামের মৃত আব্দুল মজিদ মাস্টারের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে মিজানুর রহমান ফসলি জমির কাজ শেষে বাড়ির উঠানে নিজ সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে যান। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া জানান, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর